• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

আলালসহ বিএনপির ৬৩ জনের বিরুদ্ধে মামলা

Alalঢাকা : যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির ৬৩ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

শনিবার মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার বাদী হয়ে এ মামলা করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে (মামলা নং ৫৬)।

তাদের রোববার আদালতে তোলা হবে বলেও জানান ওসি।

শনিবার সকালে তাদের লালমাটিয়ার বি ব্লকের মোয়াজ্জেম হোসেনের বাসার নিচতলা থেকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, তারা রোববারের হরতালে নাশকতার পরিকল্পনা করার জন্য বৈঠক করছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ