• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন |

আলালসহ ছয়জন তিন দিনের রিমান্ডে

Alalঢাকা: যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ছয়জনকে মোহাম্মদপুর থানার বিশেষ ক্ষমতা আইনের  জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নূরের আদালতে  মোহাম্মদপুর থানার এসআই মো. নয়ন মিয়া আসামিদেরকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ছয়জনকে তিন দিন রিমান্ড মঞ্জুর করেন এবং অপর ৫৭ আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
রিমান্ড থাকা আসামিরা হলেন, মোয়াজ্জেম হোসেন আলাল, মো. সাইদুর রহমান, মো. জাহাঙ্গির হোসেন হাওলাদার, কামরুল ইসলাম, আবুল কালাম আজাদ ও মো. রুবেল হাওলাদার। আসামি মো. জাহা্ঙ্গীর শারীরিক অসুস্থ হয়ে পড়ায় তার রিমান্ড শুনানি হয়নি।
রিমান্ড প্রতিবেদনে মামলার তদন্তকারী অফিসার তার আবেদনে বলেন,  উল্লিখিত আসামিরা সরকারের অনুমতি ছাড়া ২৬ অক্টোবরে ইসলামি দলগুলোর ডাকা হরতাল ও বিএনপি চেয়ারপারসনের মামলার হাজিরা উপলেক্ষে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সরকারি স্থাপনা ধ্বংসের নিমিত্ত গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া ও সম্পৃক্ত অন্যান্য আসামিদের নাম ঠিকানা সংগ্রহ এবং ধ্বংসাত্মক কার্যকলাপে ব্যবহারের জন্য আসামিদের হেফাজতে রক্ষিত ককটেল ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধারে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর হওয়া আবশ্যক। অপর ৫৬ আসামিকে জেল হাজতে রাখার আবেদন করেন। জাহাঙ্গীর হোসেন হাওলাদার নামে আরেক আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করলেও তিনি অসুস্থ থাকায় তার রিমান্ড আবেদনের শুনানি হয়নি।
অন্যদিকে মামলার অপর ৫৬ জন আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন একই আদালত। কারাগারে পাঠানো ৫৬ আসামি হলেন, কল্পনা বেগম, মো. মনির, রিপন, মো. রুবেল, মো. লিটন, ইসমাইল হোসেন, হাফেজ শরীফ, সেলিম সরদার, তনু, নান্নু, দুলাল হোসেন, হান্নান মোল্লা, নয়ন, আল আমিন, রাজন, মোস্তফা, জাহাঙ্গীল আলম, কামাল, আবদুল মুন্নাফ, মো. মোস্তফা, ইউসুফ, মনির, ইকবাল হোসেন মীর, শাহ আলম, শাহীন, নাছির, লিটন, পারভেজ, মোতালেব, সাফিজল, আমির হোসেন, আলা উদ্দিন, নীরব, মো. ইউসুফ, ইমন, সুমন, রাসেল, নোয়াব আলী, মিরাজ, স্বপন, মো. আলাউদ্দিন, লিটন, মালেক, মো. মিজান, করম আলী, মনুরুল ইসলাম, মো. সুজন, রাশেদ, নুর নবী, ফকির চান, ইউসুফ আলী, আবুল হোসেন, ফজলুল হক, নুর আলম, মাহমুদ ও মো. রিপন।
এর আগে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ার নিজ অ্যাপার্টমেন্ট থেকে আলালসহ সংগঠনের ৬৩ নেতাকর্মী গ্রেফতার হন। ওই ঘটনায় মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬৩ জনের বিরুদ্ধে শনিবারই মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ