নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে জমি সংক্রান্ত বিরোধে এক রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত হয়েছে। তাদেরকে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্স, কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাগেশ্বরী উপজেলার পৌরসভার বাগডাঙ্গা গিড়াইরপাড় এলাকার আব্দুর রহমান গংয়ের সাথে ফজলুল হক গংয়ের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার বিরোধপূর্ণ জমি দখল কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে খলিল (৬০), রফিকুল (১৮), মোমেনা বেগম (৪০), ফারুক হোসেন (১৭), হাফিজুর (১৮), ফজলুল হক (৪২) আব্দুর রহমান (৬৫), জামাল উদ্দিন (৩৩), বেলাল (৩০) জালাল উদ্দিন (২১) গুরুতর আহত হওয়ায় তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় দু গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে।