• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

ইউসিবিএল-এনসিসি ব্যাংকের ২৯ কোটি টাকা আত্মসাত

image_103731_0সিসি ডেস্ক : প্রতারণা ও জালিয়াতিপূর্ণ দলিল তৈরি করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসি) থেকে ২৮ কোটি ৮১ লাখ ৯৫ হাজার আত্মসাত করায় গাজী কামালের (জিএম কামাল) নামে সম্প্রতি দু’টি পৃথক মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, প্রতারণা ও জালিয়াতিপূর্ণ দলিল সৃষ্টি করে ভূমি মালিক না হওয়া সত্ত্বেও ভূয়া খাজনা, দাখিলা ও ডিসিআরসহ ইত্যাদি প্রস্তুত করে দলিলসহ অন্যান্য ভুয়া রের্কডপত্র তৈরি করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) বসুন্ধরা শাখা ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসি) ব্যাংক ধানমন্ডি শাখা থেকে ২৮ কোটি ৮১ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাত করেছেন গাজী কামাল ওরফে জিএম কামাল।

জানা যায়, ইউসিবিএল বসুন্ধরা থেকে দলিল জালিয়াতি করে ১১ কোটি ৭২ লাখ টাকা ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে তিনি আত্মসাত করেন।

দুদকের অনুসন্ধানে শাস্তিযোগ্য অপরাধ প্রমাণিত হওয়ায় সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালির দুদকের উপ-পরিচালক নিরাপদ স্বর্ণকার বাদী হয়ে ৪০৬/৪০৯/৪২০/৪৬৭/৪৭১ ধারায় রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের করেন।

অন্যদিকে লক্ষীপুরের রায়পুরের জলাশয় ভরাটপূর্বক ভুয়া দলিল দেখিয়ে এনসিসি ব্যাংক ধানমন্ডি শাখা থেকে বন্ধকের নামে ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে জিএম কামাল ১৭ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাত করায় ৪৬৭/৪৭১/৪২০/৪০৬/৪০৯ ধারায় লক্ষীপুর থানায় নিরাপদ স্বর্ণকার আরো একটি মামলা দায়ের করেন।

তবে দু’টি মামলায় জিএম কামালকে একা আসামী করা হলেও দুদক সূত্র জানিয়েছে প্রাথমিক অনুসন্ধানে ব্যাংক কর্মকর্তাদের সংশ্লিষ্টতা রয়েছে এবং অভিযোগ ২৮ কোটি ৯৫ লাখ ৮১ হাজার টাকা হলেও টাকার পরিমাণ আরো বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ