• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |

পার্বতীপুরে যুবকের লাশ উদ্ধার

Lasদিনাজপুর প্রতিনিধি: পার্বতীপুরে পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার রামপুরা গ্রামের ধান ক্ষেত ঘেরা বাড়ীর পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে।
পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল আলম জানান, বিবস্ত্র অবস্থায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে পালিয়ে যায়। ৩/৪ দিন পুকুরের পানিতে থাকার কারনে লাশটিকে ভালভাবে সনাক্ত করা যাচ্ছে না ।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে থানা অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ