• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

খানসামায় অপহৃত ২ স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার

Uddarদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় অপহৃত ২ স্কুলছাত্রীকে অপহরনের ৪ দিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানা পুলিশ গাজীপুর থেকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত রাশেদুল ইসলাম (৩০) নামে এক অপহরণকারীকেও আটক করেছে পুলিশ। রাশেদুল ইসলাম খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামের হাবলু মিয়ার  ছেলে।
অপহৃত স্কুল ছাত্রী রেজওয়ানা আখতার রুমা খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের টঙ্গুয়া পন্ডিত পাড়া গ্রামের মো. এজাজুল হকের মেয়ে ও অষ্টম শ্রেণির ছাত্রী এবং মেহেরীন আখতার মোস্তাফি একই গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের মেয়ে ও পঞ্চম শ্রেণির ছাত্রী।
অপহৃতদের পারিবারিক সূত্র জানায়, সোমবার বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর অষ্টম  শ্রেণির ওই ছাত্রী আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজে না পেয়ে পাওয়া যায়নি। গত বুধবার বিশেষ সূত্রে খবর পায় যে, তাকে অপহরণ করা হয়েছে। পরে তার পরিবার খানসামা থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে অপহরণ মামলা করে ।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান, একই দিনে ২ স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। তাদের উদ্ধারে পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর থেকে শুক্রবার রাত সাড়ে ১১টায় তাদের উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত রাশেদুল ইসলাম নামে এক অপহরণকারীকে আটক করা হয়। আটক রাশেদুল ইসলাম একজন ভ্যানচালক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ