• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |

চিরিরবন্দরে সন্ত্রাসী কায়দায় আগুন লাগিয়ে জমি দখলের চেষ্টা

Dokolচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরের রাণীরবন্দরে সন্ত্রাসী কায়দায় বাড়ীতে আগুন লাগিয়ে জমি দখলের চেষ্টার খবর পাওয়া গেছে।
সূত্র জানায়, উপজেলার নশরতপুর সর্দার পাড়ার মৃত. ইছা মোহাম্মদের পুত্রের সাথে একই গ্রামের মহিউদ্দিনের পুত্র সাইফুল ইসলাম, মৃত. তেগ আলীর পুত্র আজগার আলী, মৃত. রমজান আলীর পুত্র বদিউজ্জামান, মৃত. মনির উদ্দিনের পুত্র আব্দুল হামিদ (গোগা), মনসুর, মোকলেজ, মমতাজের সাথে দীর্ঘ দিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত শুক্রবার দুপুর আড়াইটায় ইছা মোহাম্মদের পুত্র মো. আলমগীর হোসেন, মো. আব্দুর রাজ্জাক ও মৃত. আজিমুল হকের পুত্র মো. মোস্তাক দেশীয় অস্ত্র নিয়ে আজগারের বাড়ীর উপর চড়াও হয়। তারা প্রথমে তাদের বাড়ীর বেড়া ভেঙ্গে ফেলে মারধর করে এবং বদিউজ্জামানের একটি ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরের আসববাবপত্র, কাপড় চোপড়, চাউলসহ পুরোঘর আগুনে পুড়ে যায়। তাতে ক্ষতির পরিমান প্রায় ১ লক্ষ টাকা। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তারা পালিযে যায়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী মো. জিকরুল, আমজাদ, মমতাজ আলী, হালিমা, রেহেনা, আনছারা, শরিফাসহ অনেকে জানায় আলমগীর হোসেন, আব্দুর রাজ্জাক ও মোস্তাক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় তাদের সামনের কেউ এগিয়ে যেতে সাহস পায়নি। ফলে তারা নির্বিঘেœ মারধর ও লুটপাট এবং আগুন লাগিয়ে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ