সিসি নিউজ: নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্য সুন্দুরখাতা গ্রামে গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সবুর হোসেন (৫০) নামের এক আহত কাঠুরে মার গেছে। রবিবার দুপুরে সে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে মারা গেছে। সে ওই গ্রামের মৃত চান্দু মামুদের পুত্র। এলাকাবাসী জানায় গত শুক্রবার সকালে ওই কাঠুরে গ্রামের সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলামের বাড়িতে গাছ কাটছিল। এ সময় গাছটি পল্লী বিদ্যুতের তারে গিয়ে পড়ে। এতে গাছটি বিদ্যুায়িত হয়ে পড়লে কাঠুরে সবুর হোসেন গুরুত্ব আহত হয়। তাকে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুরে সে মারা যায়।