• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

আক্রান্ত জামা মসজিদের শাহি ইমাম

96094_1আন্তর্জাতিক ডেস্ক: আক্রান্ত হলেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি ।পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মাগরিব নামাজের সময় এক ব্যক্তি ইমামের গায়ে আগুন লাগিয়ে দেয়ার চেষ্টা করে।

নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

দ্য হিন্দু পত্রিকা জানায়, মাগরিব নামাজের ইমামতি করেছিলেন সৈয়দ আহমেদ বুখারি।হঠাৎ পেছন থেকে এক ব্যক্তি কেরোসিন ভর্তি প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারে। ইমামের নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলে। পরে তাকে স্থানীয় থানা নেয়া হয়।

হামলাকারীর নাম কামালউদ্দিন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।

পুলিশের এডিশনাল কমিশনার অলোক কুমার জানান, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আক্রমণের কারণ এখনো জানা যায় নি।

উৎসঃ   নতুন বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ