• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন |

দিনাজপুরে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থী ৬৩ হাজার ৯১৬

PSCমাহবুবুল হক খান, দিনাজপুর: আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০১৪ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। দিনাজপুর জেলায় এবার ৬৩ হাজার ৯১৬ জন ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহন করবে। গত বছরের চেয়ে এবারে পরীক্ষার্থী বেড়েছে ৪ হাজার ২১৮ জন।
দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ একরামুল হক জানান, চলতি ২০১৪ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় দিনাজপুর জেলার ১৩ উপজেলা হতে ৬৩ হাজার ৯১৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) ৫৮ হাজার ৮৭৫ জন শিক্ষার্থী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫ হাজার ৪১ শিক্ষার্থী অংশগ্রহন করবে। তবে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশী। প্রাথমিকে ছাত্র ২৮ হাজার ১৫২ জন ও ছাত্রী ৩০ হাজার ৭২৩ জন। জেলার ১৩ উপজেলায় ১৩৫টি কেন্দ্রের মাধ্যমে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা ভিত্তিক পরীক্ষার্থী ঃ কাহারোল উপজেলার ৬টি কেন্দ্রে প্রাথমিকে ৩ হাজার ২৫১ জন এবং ইবতেদায়ীতে ১৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে। খানসামা উপজেলার ৬টি কেন্দ্রে প্রাথমিকে ৪ হাজার ২০১ জন এবং ইবতেদায়ীতে ৩১৮ জন পরীক্ষার্থী, ঘোড়াঘাট উপজেলার ৫টি কেন্দ্রে প্রাথমিকে ৩ হাজার ২৫০ জন এবং ইবতেদায়ীতে ২৭৬ জন পরীক্ষার্থী, চিরিরবন্দর উপজেলার ১৭টি কেন্দ্রে প্রাথমিকে ৬ হাজার ৭৯ জন এবং ইবতেদায়ীতে ৪১৪ জন পরীক্ষার্থী, সদর উপজেলার ১৫টি কেন্দ্রে প্রাথমিকে ৭ হাজার ৬৯৯ জন এবং ইবতেদায়ীতে ৭০৩ জন পরীক্ষার্থী, নবাবগঞ্জ উপজেলার ১০টি কেন্দ্রে প্রাথমিকে ৪ হাজার ২৩৬ জন এবং ইবতেদায়ীতে ৬০২ জন পরীক্ষার্থী, পার্বতীপুর উপজেলার ২৩টি কেন্দ্রে প্রাথমিকে ৭ হাজার ১৭৫ জন এবং ইবতেদায়ীতে ৬৫৬ জন পরীক্ষার্থী, ফুলবাড়ী উপজেলার ১০টি কেন্দ্রে প্রাথমিকে ৩ হাজার ২২৩ জন এবং ইবতেদায়ীতে ২৬৬ জন পরীক্ষার্থী, বিরল উপজেলার ১১টি কেন্দ্রে প্রাথমিকে ৫ হাজার ১৬২ জন এবং ইবতেদায়ীতে ৩৪১ জন পরীক্ষার্থী, বিরামপুর উপজেলার ৮টি কেন্দ্রে প্রাথমিকে ৩ হাজার ৩৫৯ জন এবং ইবতেদায়ীতে ৩৭৮ জন পরীক্ষার্থী, বীরগঞ্জ উপজেলার ১৩টি কেন্দ্রে প্রাথমিকে ৬ হাজার ৭২৫ জন এবং ইবতেদায়ীতে ৪২৭ জন পরীক্ষার্থী, বোচাগঞ্জ উপজেলার ৭টি কেন্দ্রে প্রাথমিকে ২ হাজার ৮৮৬ জন এবং ইবতেদায়ীতে ২১৭ জন পরীক্ষার্থী এবং হাকিমপুর উপজেলার ৪টি কেন্দ্রে প্রাথমিকে ১ হাজার ৬২৯ জন এবং ইবতেদায়ীতে ২৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু এবং শেষ হবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ একরামুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ