গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী-লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে খুন করছে দুবৃর্ত্তরা। নিহত রবিউল ইসলাম (৪০) উপজেলারর কামদিয়া ইউনিয়নের তেঘড়া গ্রামের মুক্তিয্দ্ধো আনসার আলীর ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে ঘোড়াঘাট থেকে কামদিয়ায় বাড়িতে যাওয়ার পথে তেঘড়া কৃষি কলেজ মোড়ে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা রবিউলকে জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন রবিউল সোমবার ভোরে মারা যান।
গোবিন্দগঞ্জ থানা ওসি (তদন্ত) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।