• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

দিনাজপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

BNP JuboDal Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে যুবদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু।
র‌্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পাভেল, জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন, শহর মহিলা দলের আহবায়িকা কাউন্সিলর শাহীন সুলতানা বিউটি, জেলা তাঁতী দলের মোঃ জুয়েল, মোঃ জাহাঙ্গীর, শহর তাতীদলের আহবায়ক লাবু চৌধুরী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুল ইসলাম মাসুদ ও সোহেল নিশাত। ব্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য যবনেতা শাহীন, খায়রুল হাসান, মঞ্জুর মোর্শেদ সুমন, সাজু, মুকুল, আবু, টারজান, আনোয়ার, সাবেক কোতয়ালী যুবদলের সভাপতি সালেহুর রহমান বাবু, শাহাদৎ হোসেন, সঞ্জু, রবিউল, আশরাফুল, তরুণ দলের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান, আক্কাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মিন্টু বলেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেন আলালসহ অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। অন্যথায় দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন। জেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা ভোটার বিহীন নির্বাচন দিয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার দাবী জানান। অন্যথায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে পতন ঘটনো হবে।

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় নিহত ১
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোরে দিনাজপুর-বগুড়া মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারের পাশে কশিগাড়ী পল্লী বিদ্যুতের সামনে বগুড়াগামী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আবু বক্কর সিদ্দিক নামের এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত ভ্যান চালক গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শালমারা গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৫)। নিহত ভ্যান চালক ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের পীরের মাজার থেকে ওরস মাহফিল শেষে ভোরে বাড়ী ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ভ্যানের ৩ জন যাত্রীকে আহত অবস্থায় ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করেছে।  আহতরা হলেন একই গ্রামের আসমা বেগম (৪০), আবেদ আলী (৫০) ও মোহাম্মদ আলী (৪৮)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ