• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন |

ওনার দু’পাশেই খুনি

------------------4সিসি নিউজ: খুনিদের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘ওনার দুপাশেই তো খুনি। এরশাদ-ইনুদেন পাশে নিয়ে তিনি বসে আছেন। খুনিদের সঙ্গেই তো কথা বলছেন।’

সোমবার রাত ৯টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বরিশাল এবং খুলনা বিভাগের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ অবৈধ সরকার যে অপরাধ করেছে তার জন্য আমাদের কিছু করতে হবে না, ক্ষমতা থেকে সরলে জনগণই তাদের গণধোলাই দেবে।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আদালত, সংসদ, কেবিনেট যেখান থেকেই দায় মুক্তি নেয়া হোক না কেন। জনগণ তাদের ঠিকই সাজা দেবে।’

এ সময় দলীয় নেতাকর্মীদের গ্রুপিং বাদ দিয়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচন থেকে সরকারকে পরবর্তী ১০ মাস সময় দিয়েছি। এরপর আন্দোলন কর্মসূচি দেব। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ২০ দল আছে। আরো অনেক দল জোটে যোগ দেয়ার জন্য যোগাযোগ করছে। আওয়ামী লীগ একঘরে হয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘এখন থেকে যারা দলে সাহসী ভূমিকা রাখবে তাদের নেতৃত্বে কমিটি দেয়া হবে। ভাইয়া গ্রুপের পকেট কমিটি হতে দেয়া হবে না। কারণ সামনে সরকার গঠন করতে হবে। সাইবকে প্রস্তুত থাকবে হবে।’

উপজেলার জনপ্রতিনিধিদের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে উপজেলা চোয়ারম্যানদের দায়িত্ব দেয়া হবে। বর্তমান এমপিরা অবৈধ কিন্তু উপজেলা চোয়ারম্যানরা নির্বাচিত।’

নির্বাচন কমিশন বিষয়ে খালেদা জিয়া বলেন, ‘নির্বাচন কমিশন অথর্ব-মেরুদণ্ডহীন। তাই নিরপেক্ষ সরকারের অধিনেই নির্বাচন করতে হবে।’

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আলফাত হোসেন চৌধুরী প্রমুখ। বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ