সিসি নিউজ: পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন সৈয়দপুর উপজেলা শাখা অফিসে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। সোমবার রাত সোয়া ১১টার দিকে সৈয়দপুর উপজেলা পরিষদের সন্নিকটে ওই অফিসে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্বে আনে।
ফায়ার সার্ভিস কর্মীদের টীম লিডার গোপেন্দ্র নাথ রায় সিসি নিউজকে জানান, আগুনে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসের আসবাবপত্র ও কাগজপত্রাদি পুড়ে গেছে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে প্রাথমিক ভাবে সট সাকির্ট থেকে এ আগুনের উৎপত্তি বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার এসআই সহিদুল ইসলাম সহিদ সিসি নিউজকে জানান, আগুনে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসের দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অফিসের কাগজপত্র পুড়ে গেছে। তবে ওই স্থান থেকে দুটি প্লাস্টিডের খালি তেলের জারকিন উদ্ধার করা হয়েছে। যার একটি কোরোসিন ও অপরটি পেট্রোলের।