• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

BSFঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।
আহতরা হলেন উপজেলার তালতলা গ্রামের মো. ইদ্রিস আলী (২৫) ও বারুসা গ্রামের চৌনু মিয়া (৩০)।

স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে চারটার দিকে রত্নাই সীমান্তের ৩৮২ নম্বর মেইন পিলারের ২ সাব পিলার এলাকার কাঁটাতারের বেড়ার কাছে এ ঘটনা ঘটে। ভারতের ১৪ সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যদের ছোড়া গুলিতে ওই দুজন আহত হয়েছেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “রত্নাই সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার তথ্য পেয়েছি। তবে তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন, তা জানা যায়নি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ