• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

বৃহস্পতি-রবি-সোমবার হরতাল

Jamatঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে বহস্পতি-ররি ও সোমবার দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান তিনদিনের হরতালের ঘোষণা দেন।

ট্রাইব্যুনালের বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার নিজামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে মৃত্যুদণ্ড ঘোষণা করেন।

নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়েছে। এর মধ্যে চারটিতে ফাঁসি এবং চারটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ