• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

মাগুরায় ছাত্রলীগ কর্মীর লাশ নিয়ে মিছিল, হরতালের ডাক

image_104099_0মাগুরা: মাগুরায় ছাত্রলীগ কর্মী রাজন খাঁনের লাশ নিয়ে শহরে মিছিল করেছে স্বজনরা।  অপর দিকে জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামের নেতৃত্বে শহরে মিছিল করে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গণপূর্ত অফিসের সামনে ঘন্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে নিহতের স্বজনরা।

এ সময় বিক্ষুদ্ধ জনতা রাজন হত্যার সঙ্গে জড়িত অভিযোগে জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাইদের ঋষি পাড়ার বাড়িতে হামলা ও ভাঙচুর করে অগ্নিসংযোগ করে।

পুলিশ ও বিজিবি সদস্যরা পাঁচ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

বাদ জোহর পিটিআই স্কুল মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে রাজন খাঁনকে দাফন করা হবে।

মঙ্গলবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের মীরপাড়ার কতিপয় যুবক সরকারি কলেজের ভেতর  খাঁন পাড়া এলাকার ছাত্রলীগ কর্মী রাজন খাঁনকে (২২) কুপিয়ে হত্যা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ