• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

সন্তানকেও নিয়েও ব্যবসা করলেন শাহরুখ খান!

Uবিনোদন ডেস্কঃ শাহরুখ খানের ছোট পুত্র আব্রামকে নিয়ে শুরু থেকেই বিতর্কের শেষ নেই। গৌরি গর্ভে ধরেন নি এই পুত্রকে, ভাড়া করা মা অর্থাৎ সরোগেট মাদারের গর্ভে জন্ম নিয়েছে আব্রাম। তবে বিতর্ক এখানেই শেষ নয়, সবে শুরু। পুত্র জন্মাবার পর থেকেই শাহরুখ একদম ঢাক গুড়গুড় অবস্থার মাঝে আছেন। কোন সাংবাদিককে আব্রামের ছবি তুলতে দেন নি। বারবার বলেছেন যে তার সন্তান কোন পত্রিকার কাটতি বাড়াবার মাধ্যম হবে না। তবে এবার শাহরুখ নিজেই প্রমাণ করলেন যে আব্রাম তার নিজের জন্যও কেবলই একটি ব্যবসার মাধ্যম!

হ্যাঁ, একদম ঠিক পড়েছেন। শাহরুখ খান স্বয়ং ব্যবসা করছেন পুত্র আব্রামকে নিয়ে। আর এই ব্যবসাটা করবেন বলেই তিনি এতদিন গণমাধ্যমকে আব্রামের ছবি তুলতে দেননি! বুঝতে পারছেন না কিছুই? ঠিক আছে, একটু ভেঙেই বলি। সম্প্রতি হ্যাপি নিউ ইয়ার সিনেমায় প্রথমবারের মত দেখা মিলেছে আব্রামের। এবং শাহরুখের সাথেই। এবার বুঝতে পারছেন তো, কেন শাহরুখ এতদিন সন্তানের ছবি তুলতে দেন নি? কারণ তিনি নিজে আব্রামের উপস্থিতি ব্যবহার করতে চেয়েছেন হ্যাপি নিউ ইয়ারকে হিট করাতে। কী ভেবেছিলেন শাহরুখ, গণমাধ্যম কিছুই বুঝবে না? এতদিনে যেন পরিষ্কার হলো যে কেন শাহরুখ এত বিতর্কের জন্ম দিয়ে, রীতিমত কেস লড়ে গর্ভ ভাড়া করে জন্ম দিয়েছেন আব্রামের।

মজার ব্যাপারটা হচ্ছে, পুত্রটি শাহরুখের হলেও ছোট্ট আব্রামের সাথে শাহরুখের চেহারা বা গায়ের রঙে কোন মিলই নেই। শাহরুখ-গৌরি দম্পতির অন্য দুই সন্তানকে দেখলেই বোঝা যায় এরা তাঁদের সন্তান। কিন্তু ছোট্ট আব্রাম? ফর্সা, কিউট, গোলগাল এই শিশুটি যেন একদমই শাহরুখের পরিবারের বাইরের কেউ! হ্যাপি নিউ ইয়ারে এই দৃশ্যগুলো তুলেছে সমালোচনার ঝড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ