• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

প্রধানমন্ত্রীর চাচাতো ভাইয়ের বাড়িতে গুলিবর্ষণ

Shohelখুলনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বিসিবির পরিচালক শেখ সোহেলের বাসভবনে গুলিবর্ষণ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

বুধবার গভীররাতে এ ঘটনা ঘটে। এ সময়ে তিনি বাসভবনে ছিলেন না। এ ঘটনায় কেউ আটক হয়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও দলীয় সূত্র জানায়, বিসিবির পরিচালক শেখ সোহেল নগরীর সৌন্দর্যবর্ধণের কাজ পরিদর্শনের সময় রাত সোয়া ১১টার দিকে নগরীর শের এ বাংলা রোডস্থ বাসভবনে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে তিন মুখোশধারী এই হামলা করে বলে জানা গেছে।

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ উপলক্ষ্যে নগরী জুড়ে সৌন্দর্যবর্ধণের কাজ চলছে। যার সার্বিক তদারকি করছেন তিনি।

দুর্বৃত্তদের ছোড়া গুলি শেখ সোহেলের বাসভবনের নীচ তলায় দর্শনার্থীদের কক্ষে এবং প্রধান ফটকে লেগেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মারুফ আহমাদ জানান, রাতে মুখোশধারী দুর্বৃত্তরা শেখ সোহেলের বাসভবনে গুলি করেছে। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।

তিনি বলেন, ‘ঘটনার পর পরই কেএমপি কমিশনার নিবাস চন্দ্র মাঝিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’ উৎস: বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ