• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি

image_104295_0ঢাকা: যে পুষে রাজাকার, তার গালে জুতা মার, জামায়াত-শিবিরের অবৈধ হরতাল প্রতিহত করো এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করো- এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কাজী আরেফ ফাউন্ডেশন, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ), বঙ্গবন্ধু শিশুকল্যাণ কেন্দ্র ও গণ অধিকার পার্টি।

বক্তরা বলেন, আলবদর বাহিনীর প্রধান, কুখ্যাত রাজাকার, মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়কে কেন্দ্র করে জামাত-শিবিরের অবৈধ হরতালের ডাক দিয়েছে। আমরা  মনে করি এই হরতাল ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষেরও বেশি সম্ভ্রমহানী নারী মুক্তিযোদ্ধের অপমান করার হরতাল। এই হরতাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবমাননার হরতাল।এই হরতাল স্বাধীন সার্বভৌমত্বের বিরুদ্ধে হরতাল।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের সভাপতি কবি জাহাংগীর আলম, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) সভাপতি ব্লগার কবীর চৌধুরী তন্ময়, বঙ্গবন্ধু শিশুকল্যাণ কেন্দ্র’র সভাপতি মসফিকুর রহমান মিন্টু, গণ অধিকার পার্টির সভাপতি হোসেন, বোয়াফ সাংগঠনিক সম্পাদক ও গণজাগরণ মঞ্চের সংগঠক হাবিবুল্লাহ মিছবাহ, বোয়াফ যুগ্ম সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার রিসাদ তৌকি রিদওয়ান, চেতনায়’৫২ সভাপতি সাইকুল আলম টিটু  প্রমুখ।

তারা বলেন, বাংলাদেশের উন্নায়নকে বাধাগ্রস্থ করে একটি পাকিস্তানি-তালেবানি জঙ্গি রাষ্ট্র গঠনে জামায়াত-শিবির ষড়যন্ত্র করে এই হরতাল দিয়েছে। আলবদর বাহিনীর প্রধান, কুখ্যাত রাজাকার, মানবতাবিরোধী অপরাধের সদ্য ফাঁসির রায়প্রাপ্ত মতিউর রহমান নিজামীর সকল আইনী লড়াই সম্পন্ন করে যতদ্রুত সম্ভব বাঙালি জাতির কলঙ্ক দূর করার ব্যবস্থা করা।

তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত ইসলাম ও ছাত্রশিবির (ছাত্রসংঘ) যে বর্বরতা চালিয়েছে এবং বর্তমানে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বার বার যে নারকীয় ধ্বংসলীলা ও হত্যাযজ্ঞ কর্মকাণ্ড পরিচালনা করে বাঙালি জাতিকে জিম্মি করে জঙ্গি-তালেবানি রাষ্ট্র গঠনে ষড়যন্ত্র করছে তাতে আর নমনীয় হবার কোনো সুযোগ নেই। রাজাকার, যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী অপরাধীর বিচার কাজ বাঙালি জাতির প্রাণের দাবিতে অনেক অগ্রগতির সাফল্য অর্জন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর অসাম্প্রদায়িক ও জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে জামায়াত ইসলাম ও বিশ্বের তিন নম্বর সন্ত্রাসী সংগঠন ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ।- প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ