ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: এই হেমন্তের শীতের আগমনী বার্তা বয়ে নিয়ে আসছে শীতের হীমেল হাওয়া। তাই এখন ব্যস্ততার মধ্যে সময় পার করছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার লেপ-তোষক কারিগররা। শীতের প্রভাব থেকে রক্ষার্থে সাধারণ মানুষের ভির কারিগরদের দোকানে। তাই কারিগরদের দিনে রাতে ব্যস্ততার শেষ নাই। গ্রামের অনেক ঠান্ডাকে নিবারন করার জন্য পুরাতন লেপ তোষক গুলো মেরামত করতে দেখা যায়। কয়েকদিন যাবত শীতের প্রভাব পড়তে শুরু করছে। ফলে লেপ-তোষকের দোকানদাররা অতিরিক্ত কাজ সামলাতে দিন রাত পর্যন্ত কাজ করছে। ফুলবাড়ী কাছারি মাঠ সংলগ্ন লেপ তোষক তৈরীর কারীগর ইসমাইল হোসেন জানান, শীত আসার আগেই আমরা বেশী করে লেপ, তোষক গদি বালিশ তৈরী করে থাকি। একটি নতুন লেপ তৈরীর জন্য ১২শ থেকে ১৩শ টাকা পর্যন্ত নিচ্ছি। এছাড়া শীতের সময় সাড়া বছরের অন্যান্য সময় আমরা বিছানার চাদর, বালিশ, জালানার পর্দার কাপড় তৈরী করে থাকি। নাওডাঙ্গা পুলের পার বাজারের লেপ-তোষক তৈরীর কারীগর লাভলু মিয়া জানান, এখন শীত শুরু হয়েছে আমাদেরও কাজের চাপ বেড়ে গেছে।