নীলফামারী শহরে হরতাল বিরোধী মিছিল, সমাবেশ ও মটর সাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নীলফামারী সার্কিট হাউসের সামনে থেকে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এবং নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরগঞ্জআংশিক) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় ওই মিছিলের পেছনে তিন সতাধিক মটর সাইকেল, মাইক্রোবাস নিয়ে নেতাকর্মীরা মিছিল যোগদেয়। মিছিল শেষে শহরের বাটার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মটর সাইকেল শোভাযাত্রা নিয়ে জলঢাকার উদ্যেশ্যে যাত্রা করে। দুপুরে জলঢাকা শহর প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্টে পৃথক সমাবেশ করে।