• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

চাঁদপুরে আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট শুরু

20141030_155441চাঁদপুর প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধণ হয়েছে। উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমির জাফর, পৌর মেয়র মো. নাছির উদ্দিন আহাম্মদ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, সাইদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেছেন, আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টটি উপজেলা পর্যায়ে হওয়ার কথা ছিলো। কিন্তু বর্তমানে প্রত্যেকটি উপজেলায় খেলা চালানো সম্ভব নয় বিধায় প্রত্যেক উপজেলা থেকে ৪টি করে স্কুল বাছাই করে স্টেডিয়ামে নক আউট পর্যায়ে খেলা চালানো হচ্ছে। এ টুর্নামেন্টে যে সব শিশুরা অংশগ্রহণ করবে তারাই একদিন জাতীয় মানের ফুটবলার হবে। সারা বিশ্বে তারা দেশের পতাকা বহন করে দেশের জন্যে সম্মান বয়ে আনবে। তিনি আরো বলেন, খেলার মাঠ হলো একটি পবিত্র জায়গা। এখানে ধর্ম-বর্ণ সকল শ্রেণির মানুষ এসে খেলোয়াড়দের সাহায্য-সহযোগীতা করবে। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, খেলার মাধ্যমেই তারা জীবনে সুশৃঙ্খলভাবে চলার অনুপ্রেরণা পাবে। খেলায় রেফারির সিদ্ধান্ত মোতাবেক চলাচল করবে। তিনি বলেন, চাঁদপুর জেলা সারা বাংলাদেশে খেলাধুলা আয়োজনের ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। এ বছর চাঁদপুর জেলা ছাড়া কোথাও স্কুল পর্যায়ের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি।
উদ্বোধণী খেলায অংশগ্রহন করে বাবুরহাট উচ্চ বিদ্যালয় বনাম মধুসূদন উচ্চ বিদ্যালয়। খেলায় পূর্ণ সময় গোল শূণ্য থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বাবুরহাট উচ্চ বিদ্যালয়কে ৪-৩ গোলের ব্যাবধানে হারায় মধুসূদন উচ্চ বিদ্যালয়। টুর্নামেন্টে জেলা ৮টি উপজেলা থেকে ৩২টি স্কুল অংশগ্রহণ করে।

চাঁদপুর পৌরসভার সাইন বোর্ড লাগিয়ে দিনের বেলা চলছে ট্রাক্টর
চাঁদপুর শহরে সরকারি ভাবে দিনের বেলা শহরের প্রধান সড়ক গুলোতে ট্রাক্টর সহ বিভিন্ন ধরনের ভারি যান চলাচল বন্ধ থাকার কথা থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছুদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চাঁদপুর পৌর সভার সাইন বোর্ড লাগিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে বেপরোয়ভাবে চালাচ্ছে ট্রাক্টর। কিছূ অসাধু মালিক ও চালক এই ট্রাক্টর গুলো নিয়মনীতী উপেক্ষা না করে শহরে চলছে দিব্যি আয়েসে। জানা যায়, চাঁদপুর পৌর সভার কিছু জরুরী সড়ক ও অন্যান্য কাজের ব্যাবহারের জন্য পৌর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাদের মালামাল পরিবহনের জন্য দু’একটি ট্রাক্টরকে ঐ কাজ চলাকালিন সময়ের জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু ঐ সকল কাজ শেষ হয়ে গেলেও পৌর সভার সাইনবোর্ড ঝুলিয়ে অসাধু ট্রাক্টর ব্যাবসায়িরা তাদেতর ব্যাক্তিগত ব্যাবসায়িক মালামাল বহন করে যাচ্ছে প্রতিনিয়ত। বর্তমানে শহরে দিনের বেলা বালি ভর্তি ট্রাক্টর চলাচলের কারনে প্রতিনিয়ত বাড়ছে যানজট । তবে সচেতন মহল জানান এ  এ ধরনের বেপরোয়া ট্রাক্টর শহরে দিনের বেলা চলার কারনে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, আর যানজট নিরসন করতে হলে দিনের বেলা ট্রাক্টর চলাচল বন্ধ করতে হবে। এছাড়াও ট্রাক্টর চলাচলের কারনে স্কুল গামী ছোট শিক্ষার্থিদের চলাচলে যেকোন সময়ে বর ধরনের দুর্ঘটনার স্বিকার হতে পারে।শহরে বালি ভর্তি ট্রাক্টরগুলোর দুর্দান্ত গতীতে চলার কারনে শহরের কয়েকমাস পূর্বে নব্য নির্মিত সড়ক গুলো ও নতুন সড়কে বড় ধরনের গর্ত সহ রাস্তার সৌন্দর্য হারাচ্ছে । সচেতন শহরবাসীর দাবী বিষয়টি অতিব জরুরী ভেবে এ ধরনের ট্রাক্টর দিনের বেলা চলা থেকে প্রতিরোধ করলে শহরের সড়কগুলোর সৌন্দর্য বৃদ্ধি পাবে ,কম যাবে যানজট। এবং স্কুলগামী শিক্ষার্থিরা নিরাপদে স্কুলে চলাচল করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ