ঢাকা: কারওরান বাজার বাণিজ্যিক এলাকায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার (বিএসইসি) ভবনের ১১ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভবনের দুটি বেসরকারি টেলিভিশন এনটিভি ও আরটিভির সম্প্রচার সাময়িক বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাতের কিছুক্ষণ পর থেকেই টেলিভিশন দুটি আর দেখা যাচ্ছিল না।
আরটিভির এক কর্মকর্তা জানিয়েছেন অগ্নিকাণ্ডের কারণে সম্প্রচার সাময়িক সম্প্রচার বন্ধ রয়েছে। তবে এটি সাময়িক।
এর আগে ২০০৭ সালে এই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়। সে সময়ও এনটিভি, আরটিভি, ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির এতো বেশি ছিল যে, টেলিভিশনগুলো দীর্ঘদিন সম্প্রচার বন্ধ থাকে।