• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

পাকিস্তানের রানের পাহাড়

image_104513_0খেলাধুলা ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। শুক্রবার আবুধাবি টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭০ রান করার পর ইনিংস ঘোষণা করেন পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল হক। দিন শেষে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ১ উইকেটে ২২ রান করেছে। ক্রিস রজার্স ৫ রান করে আউট হন। ডেভিড ওয়ার্নার ১৬ ও নাথান লিও ১ রানে অপরাজিত ছিলেন।

প্রথম ইনিংসে পাকিস্তানের রান টপকাতে অসিদের প্রয়োজন আরো ৫৪৮ রান।

প্রথম দিন ইউনিস খান ও আজহার আলীর সেঞ্চুরিতে ৮৮ ওভার মোকাবেলায় ২ উইকেটে ৩০৪ রান করেছিল পাকিস্তান। আজহার আলী ১০১ এবং ইউনিস খান ১১১ রানে অপরাজিত ছিলেন।

এ অবস্থায় শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে পাকিস্তান। ৩৩২ রান স্কোরবোর্ডে জমা করতেই আজহার আলী আউট হন। ১০৯ রান করেন আজহার আলী। তৃতীয় উইকেটে ইউনিস-আজহার ২৩৬ রানের পার্টনারশিপ গড়েন।

আজহার আলীর বিদায়ের পর ইউনিস খানের সাথে জুটি বাধেন অধিনায়ক মিসবাহ। এই জুটি চতুর্থ উইকেটে ১৮১ রানের আরো একটি বড় পার্টনারশিপ গড়েন। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর ১০১ রান করে আউট হন অধিনায়ক মিসবাহ।

অপরদিকে অভিজ্ঞ ইউনিস খান সেঞ্চুরি করেই ক্ষান্ত হননি। এদিন ডাবল সেঞ্চুরি আদায় করার পাশাপাশি পাকিস্তানের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ইউনিস। পিটার সিডলের বলে বোল্ড হওয়ার আগে নিজের নামের পাশে ২১৩ রান যোগ করেন তিনি। ৩৪৯ বল মোকাবেলায় ১৫ বাউন্ডারি ও দু’টি বিশাল ছক্কা হাঁকান ইউনিস।

এরপর ৬ উইকেটে ৫৭০ রান স্কোরবোর্ডে জমা হওয়ার পর ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মিসবাহ। উইকেটরক্ষক সরফরাজ আহমেদ ১৯ এবং ইয়াসির শাহ ১ রানে অপরাজিত ছিলেন।

অসি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক দু’টি এবং মিচেল জনসন, পিটার সিডল, নাথান লিও ও স্টিভেন স্মিথ একটি করে উইকেট শিকার করেন। সূত্র: ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ