সিসি নিউজ: গত ২৪ ঘন্টায় নীলফামারীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিছে পুলিশ অন্তত ১৫ জনকে গ্রেফতার করেছে। পুলিশের দাবী গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নিয়মিত মামলা থাকায় বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাত হতে শুক্রবার বিকাল পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সকলেই বিরোধী দলের নেতা কর্মী বলে ২০ দলীয় জোটের নেতারা জানায়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের পরিচয় জানা যায় নি। উলে¬খ্য যে, এ নিয়ে গত ৩ দিনে নীলফামারীতে পুলিশ তাদের অভিযানে মোট ৪৫ জনকে আটক করেছে।