• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |

বীরগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আটক ২

Birgongদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বীরগঞ্জ পৌর শহরের উল্লাস সিনেমা হল মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের টেনা সিনিহারী গ্রামের মোঃ জবাইদুর রহামনের ছেলে মোঃ ওমর ফারুক (২০) ও একই উপজেলার ডকচাই গ্রামের মোঃ মিজানুর রহমান মিজানের ছেলে মোহাম্মদ আলী (২৬)।
উদ্ধার হওয়া মোটরসাইকেল মালিক কুড়িগ্রাম জেলা ফুলবাড়ী উপজেলার আটিয়াবাড়ী গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে মোঃ হুমায়ুন কবির শেখ (৩৭) জানান, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে যান তিনি। দুপুরে ভারতীয় তৈরি স্পিন্ডার-১০০সিসি মোটরসাইকেল পীরগঞ্জ বড় মসজিদের সামনে রেখে দুপুরে জুমার নামাজ পড়ে বাইরে গিয়ে দেখেন মোটরসাইকেল  নেই। বিষয়টি জানাজানির পর স্থানীয় লোকজন জানালেন চোরাই মোটরসাইকেল জেলার বীরগঞ্জ উপজেলায় বেচাকেনা হয়। তাদের পরামর্শক্রমে আত্মীয়সহ দ্রুত বীরগঞ্জ এসে পুলিশকে ঘটনাটি অবহিত করেন তিনি। পরে পুলিশের সহযোগিতায় মোটরসাইকেলসহ ২ চোরকে আটক করা হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম শওকত চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ