• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন |

বীরগঞ্জে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা

SAM_3677বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে শনিবার সমবায় দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  “আর্থ- সামাজিক নিরাপত্তায় সমবায়” এ প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার রাসেল মনজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম,বীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সমবায় অফিসার মো: মোস্তাফিজুর রহমান, সমবায়ীগণ।
একই দিনে “লড়ছে যুব লড়বেই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই” এ প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুবদিবসের বর্নাঢ্য র‌্যালী  অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নিবার্হী অফিসার রাসেল মনজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম,বীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মতিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ