• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

জলঢাকা হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ

Jaldhaka picসিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় রবিবার দেশ ব্যাপী জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগসহ তার বিভিন্ন সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা। বেলা বারোটায় পৌর আওয়ামীলীগ কার্যালয় হতে একটি হরতাল বিরোধী মিছিল স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার নেতৃত্বে পৌর শহর প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক  দেলোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ একে আজাদ, নুরুজ্জামান মাষ্টার কৃষকলীগ নেতা আশরাফ হোসেন, শ্রমিকলীগ আহবায়ক জসিয়ার রহমান, ওলামালীগ সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন, সম্পাদক এমদাদুল হক, উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, শ্রমিক নেতা শাহিনুর রহমান প্রমুখ। সমাবেশে এমপি গোলাম মোস্তফা জামায়াত বিএনপির কঠোর সমালোচনা করেন। তিনি জলঢাকা বাসীকে অবৈধ হরতাল প্রত্যাখান করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ