• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |

বুধবারও হরতাল ডেকেছে জামায়াত

Jamatঢাকা: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আপিল বিভাগে ফাঁসির রায় বহাল থাকার প্রতিবাদে বুধবার ভোর ছয়টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে দলটি।

সোমবার বেলা ১১টার দিকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে রোববার নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল ডাকে জামায়াত। জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শেষ হবে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত।

বিবৃতিতে জামায়াত নেতারা বলেন, “সরকার পরিকল্পিতভাবে জামায়াত নেতাদের হত্যা করার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অস্থির হয়ে পড়েছে। মিথ্যা, সাজানো বায়বীয় অভিযোগে মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। দলীয় লোকদের দ্বারা স্বাক্ষ্য প্রদান করে সরকার মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যা করার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা করেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ