• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

ফের পেছালো জেএসসি পরীক্ষা

examসিসি নিউজ : জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আবারো পেছালো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ৫ নভেম্বর বুধবারের পরীক্ষা হবে ১৯ নভেম্বর বুধবার এবং ৬ নভেম্বর বৃহস্পতিবারের পরীক্ষা হবে ২০ নভেম্বর বৃহস্পতিবার।

সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে একই কারণে ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা পেছানো হয়েছিল। ২ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে এই পরীক্ষা এখনো শুরুই করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ