• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

দিনাজপুরে সরকারী ওষুধ বিক্রি ও রাখার অভিযোগে আটক ৪

Hand Cupদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সরকারী ওষুধ রাখা ও বিক্রির অভিযোগে ফার্মেসী ও ক্লিনিকে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার সরকারী ঔষধসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-দিনাজপুর শহরের উপশহর ৭নং ব্লকের আমিনুল ইসলামের ছেলে সবুজ (১৮), খলিলুর রহমানের ছেলে সিবলু (১৮), গোলাপবাগ এলাকার আফসার আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৮) ও সদর উপজেলার নারায়নপুর গ্রামের মহসীন আলীর  ছেলে সোহেল রানা (২০)।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে দিনাজপুর শহরের আল আমিন ক্লিনিক ও মা ফার্মেসীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
দিনাজপুর কোতয়ালী থানার এসআই রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আল আমিন ক্লিনিক ও দিনাজপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে মা ফার্মেসীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে সোহেল রানা সরকারী ঔষধ সরবরাহকারী, জহুরুল ইসলাম মালিক এবং সবুজ ও সিবলু দোকানের কর্মচারী। রাতেই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশের ধারণা ওষুধগুলো দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল থেকে নিয়ে এসে বিক্রি করা হচ্ছিল। এদের সাথে হাসপাতাল দু’টির স্টোর কিপারদের সখ্যতা ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলতাফ হোসন ওষুধসহ ৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ