• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

নিজে সরিয়ে আনুন ৫টি বাজে অভ্যাস থেকে

nailলাইফস্টাইল ডেস্ক : আমাদের সবারই কিছু না কিছু বিশেষ অভ্যাস থাকে। তা হতে পারে ভালো, আবার হতে পারে সেগুলো খারাপ। যেগুলো ভালো অভ্যাস সেগুলো তো ঠিক আছে, কিন্তু এমন কিছু বাজে অভ্যাস থাকে যা আমরা জানি আমাদের জন্য খারাপ, কিন্তু তারপরও বার বার করি । এবং একটি সময় এই বাজে অভ্যাস গুলো আমাদের শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকে জেনে নিন সেই বাজে অভ্যাস গুলোর কথা এবং মিলিয়ে নিন নিজের সাথে।

১। জাঙ্ক ফুড খাওয়াঃ

আমরা সবাই জানি জাঙ্ক ফুড আমাদের শরীরের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। কিন্তু তারপরও আমরা খেয়ে থাকি। অনেক দিন পর পর একবার খাওয়া সেটা কোন সমস্যা নয়, কিন্তু অনেকেই আছেন যারা প্রতিদিন জাঙ্ক ফুড খেয়ে থাকেন এবং এর কারণে ওজন নিয়ন্ত্রণে থাকেনা। অনেক সময় হজমের গড়বড়ও হয়। তাই এই বাজে অভ্যাসটি অবশ্যই পরিহার করা উচিত।

২। দাঁত দিয়ে নখ কাটাঃ

এই অভ্যাসটি ছোট থেকে বড় অনেকেরই মাঝেই দেখা যায়। কিন্তু এই অভ্যাসটি হতে পারে আমাদের শরীরে নানান অসুখের কারণ। আমাদের নখে অনেক জীবাণু থাকে। আমরা অনেক সময় হাত ধুইনা ঠিক মত, তখন ময়লা-জীবাণু সবই নখে রয়ে যায়। তাই দাঁত দিয়ে নখ কাটলে, নখের সমস্ত ময়লা মুখ দিয়ে আমাদের পেটে যায় এবং অসুখের সৃষ্টি করে। তাই এই অভ্যাসটি দূর করা খুবই দরকার।

৩। বেশি স্ন্যাক্স খাওয়াঃ

যে কোন রকমের স্ন্যাক্স খেতে আমরা দারুণ পছন্দ করি। যেমন- কোন কারণে ভালো লাগছে না আর ইচ্ছে করছে কিছু একটা খেতে, কিংবা টিভি অথবা মুভি দেখছেন সাথে সাথে একের পর এক স্ন্যাক্স খাচ্ছেন। এটি খুব বাজে অভ্যাস। মাঝে মাঝে খাওয়া যায়, কিন্তু একদিনে বার বার ও বেশি খাওয়া ঠিক নয়।

৪। মিথ্যা কথা বলাঃ

আমরা সবাই জানি ও বুঝি মিথ্যা বলা ঠিক নয়। কিন্তু তারপরও আমরা কারণে অকারণে মিথ্যা কথা বলি। এটা খুব বাজে একটি অভ্যাস। বার বার মিথ্যা বললে একটা সময় নিজের প্রতি নিজের খারাপ ধারণা হবে এবং আশেপাশের মানুষজন আপনাকে কোনভাবেই বিশ্বাস করতে পারবেনা। তাই পরস্থিতি যেমনই হোক না কেন সবসময় সত্যি কথা বলুন।

৫। অনেক রাত পর্যন্ত জেগে থাকাঃ

সুস্থ থাকার জন্য দৈনিক ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো উচিত আমরা সবাই জানি। কিন্তু তারপরও আমরা ইচ্ছে করে রাত জাগি, এবং এটি খুব খারাপ ধরণের একটি বাজে অভ্যাস। এই অভ্যাসটি আমাদের শরীরের অনেক ক্ষতি করে থাকে। আপনি রাত জাগছেন অথচ পরের দিন সকালে আপনার ক্লাস, অফিস, যে কোন কাজ থাকতে পারে, তখন কি উচিত হবে রাত জেগে থাকা? অবশ্যই না। তাই এই বাজে অভ্যাসটি যত তাড়াতাড়ি সম্ভব পরিহার করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ