• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |

জিয়া ৩ নভেম্বরের হত্যার সঙ্গে জড়িত : সৈয়দ আশরাফ

11111সিসি নিউজ: জিয়াউর রহমান ৩ নভেম্বরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ৩ নভেম্বরের হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড। জিয়া এবং মোশতাকচক্র এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিকেলে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের মহাসমাবেশে তিনি এই কথা বলেন।

সৈয়দ আশরাফুল আরও বলেন, খালেদার উপদেষ্টা শমসের মবিন চৌধুরী খুনিদেরকে বিদেশে পাঠিয়েছেন। মোটা অঙ্কের বেতন দিয়েছেন। এতেই প্রমাণিত হয় জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

একই কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ