• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

হিযবুত তাহরীরে তিন ছাত্রী হলছাড়া

image_104896_0সিসি নিউজ : ছাত্রী সংস্থা ও হিযবুত তাহরীরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে ফজরের নামায আদায়কালে তিন ছাত্রীকে আটক করেছে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার ভোরে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্রী ফাহমিদা আকতার (কক্ষ-১০৯), বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের উম্মে কুলসুম পলি (কক্ষ-৪০০৬) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের ছাত্রী মায়মুনা আকতার।
এছাড়া ইসরাত জাহান ইলা ৪র্থ বর্ষ, (কক্ষ নং ১০৯) নামে আরো এক ছাত্রীকে সন্দেহের তালিকায় রেখেছে প্রশাসন।
তারা ছাত্রী সংস্থা ও হিযবুত তাহরীরের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি প্রশাসন ও ছাত্রলীগের। তবে দুই দফা ছয় ঘণ্টার জিজ্ঞাসবাদের পরও কে কোন সংগঠনের সঙ্গে জড়িত তা বলতে পারেননি কর্তৃপক্ষ।
হল প্রভোস্ট ড. সাজেদা বানু বলেন, “ছাত্রী সংস্থা ও নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কর্মী সন্দেহে তিন ছাত্রীকে আটক করা হয়েছে। তাদের কাছে ১৫ থেকে ২০টি ইসলামী বই পাওয়া গেছে। ওই ছাত্রীদের হলের সিট বাতিল করা হয়েছে। তবে কে কোন দলের সে বিষয়টি এখনও জানা যায়নি।”
স্থানীয় অভিভাবকের কাছে তাদের হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ বলেন, “হিযবুত তাহরীর ও ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত সন্দেহে আটক ছাত্রীদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ