• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন |

দিনাজপুরে জেলেদের মাঝে জাল বিতরণ করলেন হুইপ

03-11-14 Whip Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগনের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহী নিশ্চিকরণ প্রকল্পের আওতায় জেলেদের মাঝে জাল বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
এ উপলক্ষে সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা হাসান ফেরদৌস সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মোঃ ফয়জার রহমান, মৎস্য অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলম শহিদুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব, সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির প্রমুখ।
প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম বলেন, মৎস্যবান্ধব বর্তমান সরকার বিশাল সম্ভাবনাময় এ খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে।  দেশের আর্থ-সামাজিক ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ খাতের প্রবৃদ্ধি বৃদ্ধি একান্ত প্রয়োজন। এ জন্য সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী সংস্থা ও পেশাজীবীসহ সকল মহলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিসহ সকলের সক্রিয় অংশগ্রহণের আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ