পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের বাঘড়া নামক স্থানে বালু ভর্তি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক ওয়াজেদ আলী (৪৭) ঘটনাস্থলে নিহত হন। ঘটনাটি ঘটে বুধবার দুপুর আড়ইটার দিকে। ফুলবাড়ী থানা পুলিশ ট্রলিটিকে আটক করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ জানান, কলেজ শেষে মোটরসাইকেলযোগে ওয়াজেদ আলী বাড়ী ফিরছিল। এসময় পার্বতীপুর থেকে ফুলবাড়ী অভিমুখে যাওয়া একটি বালু ভর্তি ট্রলির সাথে উল্লেখিত স্থানে মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। নিহতের পিতার নাম নজির হোসেন। বাড়ী পার্বতীপুর উপজেলার ভাবানীপুর শেরপুর নামক গ্রামে।