• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

দিনাজপুরের ৩ উপজেলা হরতালের আওতামুক্ত

dinajpur_mapদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ৩ উপজেলা হরতালের আওতামুক্ত রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের কান্তজিউ রাস মেলা ও পূজা উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার জেলার কাহারোল, বীরগঞ্জ ও দিনাজপুর সদর উপজেলাকে হরতালের আওতামুক্ত  ঘোষণা করে জেলা জামায়াত।
দিনাজপুর জেলা জামায়াতের আমির মোঃ আনোয়ারুল ইসলাম ও সেক্রেটারি এ্যাড. মাহবুবুর রহমান ভূট্টো এক যুক্ত বিবৃতিতে এ  ঘোষণা দেন। নেতৃবৃন্দ হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় দিক বিবেচনা করে ৩ উপজেলা হরতালের আওতামুক্ত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন বলে বিবৃতিতে জানানো হয়। তবে জেলার অন্যান্য উপজেলা থেকে রাস মেলা ও পূজায় আগতদের যানবাহনে বিশেষ ব্যানার ব্যবহারের পরামর্শ দেয়া। এ ছাড়া জেলার অন্য ১০টি উপজেলায় স্বাভাবিকভাবে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে বুধবার ও বৃহস্পতিবার দেশব্যাপী এই হরতাল আহবান করে জামায়াতে ইসলামী।
এদিকে হরতালে দিনাজপুরে জনজীবন স্বাভাবিক রয়েছে। জেলার কোন স্থানেই হরতালের কোন প্রভাব পড়েনি। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছে র‌্যাব ও বিজিবির টহলদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ