• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

‘বঙ্গবন্ধুর ভুল ছিল জিয়া-খালেদার সংসার ভাঙ্গন রক্ষা করা’

Sajahanঢাকা : নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বঙ্গবন্ধুর জীবনে কোনো ভুল ছিল না। যদি ভুল থেকে থাকে তা জিয়া ও খালেদার সংসারের ভাঙ্গন রক্ষা করা। বঙ্গবন্ধু যদি জিয়া-খালেদার সংসার ভাঙ্গন রক্ষা না করতেন তাহলে খালেদাকে পাকিস্তানি সেনার সঙ্গে ঘর সংসার করতে হতো।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ আয়োজিত মানবতাবিরোধীদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, মানবতাবিরোধীদের রায় যখন হচ্ছে তখন তিনি (খালেদা জিয়া) নিশ্চুপ। আপনার শরিকদলের নেতাদের বিচার হচ্ছে আর আপনি নিশ্চুপ। জাতি জানতে চায় আপনি নিশ্চুপ কেন?

শাহজাহান খান বলেন, পাপীকে যারা লালন পালন করে তারা পাপীদের সঙ্গে ধ্বংস হবেই। তাই জামায়াতের সঙ্গে বিএনপির ধ্বংস অনিবার্য।

শাহজাহান খান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আমরা যখন ক্ষমতায় আসি তখন রিজার্ভ ছিল ছয় বিলিয়ন ডলার। এখন তা বেড়ে ২২ বিলিয়ন ডলার হয়েছে। মাথাপিছু আয়, জিডিপি বেড়ে গেছে। এতে প্রমাণ হয়েছে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। কোনো অপশক্তিই এই অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি আজহার আলী, কৃষক লীগের সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ