• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদন্ড

Adalotদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মোবাশ্বের আলমকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার বিকেলে ৪টায় নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতার-উল-আলম এ রায় প্রদান করেন।
মামলার বিবরনে জানা গেছে, ২০১২ সালে জয়পুরহাট জেলার আউসপাড়া গ্রামের সৈয়দ আমিরুল ইসলামের মেয়ে তারতিলা খানমের সঙ্গে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজুল কঞ্চিবাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মোবাশ্বের আলমের বিয়ে হয়। ওই বছরের ৩০ অক্টোবর ২ লাখ টাকা যৌতুকের দাবীতে স্বামী মোবাশ্বের আলম নিজ বাড়িতে স্ত্রী তারতিলা খানমকে শ্বাসরোধ করে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের নিহতের পিতা সৈয়দ আমিরুল ইসলাম বাদী হয়ে বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘদিন উভয়পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার বিকেলে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মৃত্যুদন্ডের এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ