• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

দিনাজপুর শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষার্থী ১,৯৭,৮২৬ জন

Dinajpur Education Boardদিনাজপুর প্রতিনিধি : হরতালের কারণে ৪ দিন পিছিয়ে শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হচ্ছে ২০১৪ হভপঠা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পরীক্ষা। শুক্রবার বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে জেএসসি পরীক্ষায় ১ লাখ ৯৭ হাজার ৮২৬ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
গত ২ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামীর হরতালের কারণে ৭ নভেম্বর শুক্রবার থেকে তা শুরু হচ্ছে। হরতালের কারণে প্রথম দফায় ২ ও ৩ নভেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, এবারে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ১ লাখ ৯৭ হাজার ৮২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। এদের মধ্যে ৯৬ হাজার ৭২২ জন ছাত্র ও ১ লাখ ১ হাজার ১০৪ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৮৭ হাজার ২৫১ জন, অনিয়মিত ১০ হাজার ৫৬৭ জন ও মানউন্নোয়ন পরীক্ষার্থী ৮ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ৪ হাজার ৩৮২ জন বেশী।
দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ৮ জেলার ৩ হাজার ১৮টি বিদ্যালয় থেকে ২৩৯টি কেন্দ্রের মাধ্যমে এসব শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
জেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা নিম্নরুপ: রংপুর জেলায় ৩৪ হাজার ৭৫০, গাইবান্ধায় ২৭ হাজার ৪৬, নীলফামারীতে ২২ হাজার ৭১, কুড়িগ্রামে ২২ হাজার ২২১, লালমনিরহাটে ১৬ হাজার ১৩৩, দিনাজপুরে ৪০ হাজার ৪৩৬, ঠাকুগাঁওয়ে ২১ হাজার ১৪৮ ও পঞ্চগড় জেলায় ১৪ হাজার ২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ