• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

ভিসির পদত্যাগের দাবীতে হাবিপ্রবিতে ছাত্রলীগের মানববন্ধন

HSTU Manabbandham Picদিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-হাবিপ্রবির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগে দুই ছাত্রকে বহিষ্কারের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশ ও মানববন্ধন পালন করেছে ছাত্রলীগ হাবিপ্রবি শাখা।
মাবনবন্ধন ও সমাবেশ থেকে দুই ছাত্রনেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং অবিলম্বে ভিসির পদত্যাগ দাবী করা হয়। তারা শিক্ষক নামধারী আওয়ামী বিরোধী ও নোংড়া রাজনীতিবিদ ভিসির প্রহসনের সুষ্ঠু তদন্তের দাবী করেন। তারা বলেন, কোন ধরনের তথ্য প্রমান ছাড়াই ছাত্রলীগের দুই নেতাকর্মীকে বহিষ্কার করেছেন ভিসি। তার অপকর্ম ও দূর্নীতির প্রমান ছাত্রলীগের কাছে থাকায় নিজেকে তিনি ছাত্রলীগ তথা আওয়ামী লীগ বিরোধী শক্তি হিসেবে জাহির করেছেন। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত গনতান্ত্রিক উপায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন ছাত্র নেতারা। পাশাপাশি এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিসহ উপর মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
সংবাদ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ হাবিপ্রবী শাখার সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় সিটন, সহ-সভাপতি মোঃ মোস্তাফিজ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জেমি, প্রত্যুষ রায়, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম সুজন, কিশোর কুমার রায়, প্রচার সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, গ্রস্থনা ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব রিজভী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ