সিসি নিউজ : বৃহস্পতিবার দুপুরে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ গ্রামে মনজিলা বেগম (১৯) নামের এক গৃহবধূ যৌতুকের চাপ সইতে না পেরে বিয়ের মাত্র ৯ মাসের মাথায় আত্মহত্যা করেছে।
জানা যায়, ওই গ্রামের শরিফ বসুনিয়ার সাথে একই ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত ফইজুল হকের মেয়ে মনজিলা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শরিফ বসুনিয়ার পরিবারের সদস্যরা মনজিলা বেগমের উপর যৌতুকের জন্য চাপ দিয়ে আসছি। এ নিয়ে ঘটনার দিন সকালে এ নিয়ে স্বামী ফইজুল হকের সাথে তার বাক-বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে সকলের অগোচরে শোবার ঘরে সে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারে নি।