• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

সুন্দর চোখ বেরিয়ে পড়লেই অপরাধ হিসেবে গণ্য হবে!

imagesআন্তর্জাতিক ডেস্ক : এবার বোরখার ভিতর থেকে যদি কোন নারীর সুন্দর চোখ বেরিয়ে পড়ে তাহলে তা  অপরাধ হিসেবে গণ্য হবে। অন্তত সৌদি আরবের আইন তেমনটাই বলছে।

সুন্দর চোখ নাকি সমাজের পুরুষদের বিপথগামী করতে পারে। সুতরাং নারীর উচিৎ তা ঢেকে রাখা। এমনই এক অভিনব আইনে বাধা পড়লো সৌদি নারীরা।

এই নিয়ে ইতিমধ্যেই চরম বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সৌদি আরবের একটি সংস্থার আধিকারিক জানিয়েছেন, নারীদের মুখ ঢেকে রাখতে কোর করার অধিকার রয়েছে।

অনেকেই এই প্রশ্ন তুলেছেন যে, সুন্দর চোখের সংজ্ঞা কিভাবে নির্ধারণ করা হবে। কেউ বলেছেন, ‘সুন্দর করে মেক-আপ করা চোখ নিষিদ্ধ’। আবার কেউ বলেছেন মেক-আপ না করেও চোখ সুন্দর দেখালে তা ঢেকে রাখতে হবে। না হলে মেয়েরাই বিপদে পড়তে পারেন বলে জানানো হয়েছে।

প্রিন্স নইফ যিনি কিছুদিনের মধ্যেই বাবার জায়গায় সিংহাসন পেতে চলেছেন, তিনি এই আইনকে সমর্থন করেছেন। যদিও তিনি দাবি করেছিলেন তার রাজত্বে এমন নিয়মের অবসান হবে। কিন্তু তার ক্ষেত্রেই একই বিষয়ের পুনরাবৃত্তি দেখা গেল। তার মন্তব্য, মুসলমান হলে এই নিয়ম মেনে চলা উচিৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ