• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

দাঁত সাদা রাখার সহজ উপায়

dendalলাইফস্টাইল ডেস্ক:একটি সুন্দর হাসি জয় করে নিতে পারে সব বাধা বিপত্তি। হাসি সুন্দর তখনই হয় যখন দাতঁ সুন্দর থাকে। তাই দাতেঁর যত্ন নিয়মিতভাবে নেয়া উচিত। বাসায় বসেই আপনি দাতেঁর যত্ন নিতে পারেন। খুব সামান্য কিছু উপকরণই এজন্য যথেষ্ট।

কলার খোসা
দাতঁকে সাদা রাখার জন্য স্ক্রাবার হিসেবে কলার খোসা দারুণ কাজ করে। দু থেকে এক মিনিট এটি দিয়ে আপনার দাঁত ঘষুন। কলায় থাকা পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেশিয়াম দাঁত শুষে নেয় যা দাতঁকে সাদা রাখতে সাহায্য করে। কমলার খোসাও এভাবে ব্যবহার করতে পারেন।

স্ট্রবেরি
লাল লাল স্ট্রবেরি দাতঁকে সাদা করবে। অবাক লাগছে? দুটি স্ট্রবেরি ভালো করে থেঁতো করুন। পরে তা দিয়ে দাঁত ব্রাশ করুন অথবা ঘষুন। যখন স্ট্রবেরির আঁশ বেরিয়ে আসবে তখন আঙ্গুল দিয়ে তা দাঁতে ঘষুন। দেখবেন আপনার দাতঁ সাদা হয়ে যাবে। এটি আপনার দাঁতের ব্যাকটেরিয়া দূর করবে।

কাঁচা গাজর
সবজি হিসেবে গাজর খাওয়ার পাশাপাশি তা দাতেঁর ক্লিনার হিসেবেও কাজ করে। কাঁচা গাজর ভালো করে ধুয়ে তা চিবিয়ে খেলে তার রস দাতঁকে পরিষ্কার করে। এতে করে দাঁত সাদা হয়।

ধূমপান ত্যাগ করুন
ধূমপানের ফলে দাঁত হলুদ হয়ে যায়। এছাড়াও অন্যান্য অপ্রতিরোধ্য রোগ শরীরে বাসা বাধে। তাই সুন্দর সাদা দাঁত পেতে চাইলে আজই ধূমপান ত্যাগের চেষ্টা করুন।

‘স্ট্র’ব্যবহার করুন
অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা কোনটিই দাঁতের জন্য ভালো নয়। চা, কফি. লাচ্ছি, মিল্ক শেক আমাদের অনেক প্রিয়। কিন্তু এগুলো সরাসরি গ্রহণের ফলে দাতেঁর ক্ষতি হয়। তাই এগুলো পান করার সময় ‘স্ট্র’ ব্যবহার করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ