লালমনিরহাট প্রতিনিধি : সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের পুত্র হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ’র গাড়ীতে হামলার প্রতিবাদে হাতীবান্ধায় বিক্ষেভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান ভেলুর নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধায় একটি বিক্ষোভ মিছিল আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে মেডিকেল মোড় গোল চত্তরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান ভলু, সাংগঠনিক-সম্পাদক তোছাদ্দেক আলম খান রুবেল, যুগ্ন সম্পাদক হাসান মেহেদি অাপন, যুবলীগ সম্পাদক শাহীন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক মানিক প্রমুখ। মিছিল ও সমাবেশে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংঠন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ’র নেতা-কর্মী অংশগ্রহন করেন।
গত বুধবার রাত সাড়ে ৭ টার দিকে ধানমন্ডি ২৭ নং রোড এলাকায় আওয়ামীলীগ নেতা মাহমুদুল হাসান সোহাগ’র প্রাইভেটকারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে একদল সন্ত্রাসী। মাহমুদুল হাসান সোহাগ জানান, তিনি বাসা থেকে বের হয়ে দাতেঁর চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এ সময় ওই এলাকায় অতর্কিত ভাবে চারদিক থেকে তার গাড়ীটি ঘিরে ফেলে এবং তার উপর হামলা চালায় একদল সন্ত্রাসী। পরে তিনি দ্রুত কৌশলে এলাকা ত্যাগ করেন। তার দাবী, তাকে হত্যার উদ্দ্যেশে এ হামলা চালানো হয়েছে।