• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন |

দিনাজপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ফুলেল শুভেচ্ছা

DU VC Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার সকালে দিনাজপুর সার্কিট হাউসে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাহমুদুল হক কোরায়েশী দুলালের নেতৃত্বে পরিষদের নেতৃবৃন্দ ঢাকা বিশ^বিদ্যালয়’র ভাইস চ্যান্সেলর, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিককে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. মোঃ মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল হক রবি, মহিলা সম্পাদিকা অধ্যাপক হাসিনা আখতার শিউলী, চিরিরবন্দর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখতারা বেগম, কৃষি উন্নয়ন ব্যাংক বিরল শাখার ব্যবস্থাপক শামসুল হক শাহ, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ