খেলাধুলা ডেস্ক: ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ে দু’নম্বর স্থানেই মরশুম শেষ করেছেন টেনিসের গ্ল্যামকুইন মারিয়া শারাপোভা৷ সেরেনা উইলিয়ামসের কাছেই এক নম্বর জায়গাটা হাতছাড়া করতে হয়েছে তাকে৷ যদিও বছরের শুরুতেই ফরাসি ওপেন জিতে কেরিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম ঘরে তুলেছেন ২৭ বছর বয়সী রুশ সুন্দরী৷
আপাতত কোর্টের বাইরেই রয়েছেন তিনি৷ ফিলিপাইনে বেড়াতে এসেছেন শারাপোভা৷ এখানকার সমুদ্রে স্নান করেই সময় কাটাচ্ছেন তিনি৷ বয়ফ্রেন্ড গ্রিগর দিমিত্রভের সঙ্গে এবছরই ব্রেক-আপ হয়ে গিয়েছে মাশার৷ তাই সুযোগ পেলে একাই বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন৷-ওয়েবসাইট।