• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |

আত্মজীবনী লিখছেন সানিয়াও

Saniaসিসি ডেস্ক: শচিন টেন্ডুলকারের আত্মজীবনী সবে প্রকাশিত হয়েছে৷ এর মধ্যেই আবার ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জাও ঘোষণা করলেন, তিনি আত্মজীবনী লেখা শুরু করেছেন, তবে ঠিক কবে সেটা প্রকাশ করবেন, তা এখনও চূড়ান্ত করেননি৷

ইন্দোরে একটি মেয়েদের কলেজের অনুষ্ঠানে যোগ দিতে এসে সানিয়া বলেন, ‘ আমি ইতিমধ্যেই ২৬টা অধ্যায় লিখে ফেলেছি আমার আত্মজীবনীর৷ কিন্তু জীবন তো আর থেমে নেই৷ তাই প্রতিনিয়তই অধ্যায় বেড়েই চলেছে৷ তাই এবার আমাকে ঠিক করতে হবে, কবে আমি লেখা শেষ করব এবং বইটি প্রকাশ করব৷’

তিনি আরও জানান, ‘ আমার জন্য এর মধ্যে এমন অনেক কিছু লেখা হয়েছে যার কিছুটা সত্যি আবার কিছুটা মিথ্যা৷ তাই আমি নিজেই আমার কাহিনী শোনাতে চাই৷ তাহলেই আমার সঠিক মতামত সব মানুষের কাছে পৌঁছতে পারবে৷’

শচিনের আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ নিয়ে সানিয়া বলেন, ‘ বই বিক্রির উদ্দেশ্যে কেউই জোর করে কোনো বিতর্কিত কথা লেখে না৷ শচিনও তাই এমনটা কখনই করতে পারেন না৷’- ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ