সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর মহিলা কলেজের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ কার্ডে বড় ধরনের একটি ভুলের সংবাদ টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। ছবিতে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক পদের এ কার্ডটি লক্ষ্য করলে মিলবে ভুলের ধরণটি। ওই বিভাগের পদের কথা উল্লেখ করা হলেও মৌখিক ও লিখিত পরীক্ষার স্থানে ‘ইতিহাস’ প্রভাষক পদের নাম ব্যবহার করা হয়েছে।
একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ কার্ডে এমন ভুলে বিস্মিত চাকুরী প্রার্থীরা। পরে কলেজ কর্তৃপক্ষ প্রার্থীদের ফোনে বিষয়টি অবগত করেছেন বলে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে।
উল্লেখ্য যে, আগামী ২০ নভেম্বর কলেজ ক্যাম্পাসে ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।